• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে সংক্ষিপ্ত পরিসরে লালন স্মরণোৎসবে মিলিত হচ্ছেন ভক্তরা

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া আঁখড়াবাড়িতে লালন স্মরণোৎসবকে ঘিরে মিলিত হয়েছেন ভক্ত ও অনুসারীরা। যদিও প্রতিবছর এই দোলপূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় লালন অ্যাকাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে বাউল সম্রাট লালন শাহের এই স্মরণোৎসব।

সেখানে সাধু-গুরু, ভক্ত আশেকানদের সরব পদচারণা গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে উঠতো আখড়াবাড়ি চত্বর।

কিন্তু এবছর রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে কেবলমাত্র সোমবার (০২ মার্চ) বিকেলে সংক্ষিপ্ত পরিসরে লালন অ্যাকাডেমি মিলনায়তনে লালন দর্শনের আলোকে আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন।

তিনি জানান, ‘এখানে আগত যারা সাধু আছেন তারা তাদের নিজস্ব রীতি, আচার পালনে যা কিছু করণীয় আছে তার সবই করবেন। আর আমাদের কাজটি আমরা করবো। আইন শৃঙ্খলার বিষয়ে যা কিছু করণীয় তার সর্বোচ্চটি করা হবে।’

লালন অ্যাকাডেমি সূত্রে জানা যায়, দোল পূর্ণিমায় লালন স্মরণোৎসব উপলক্ষ্যে এবছর পবিত্র রমজানের কারণে শুধুমাত্র সোমবার (০২ মার্চ) মধ্যরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর পর্যন্ত পূর্নসেবার মধ্যদিয়ে ভক্তরা তাদের আনুষ্ঠানিক আচার অনুষ্ঠান শেষ করবেন। আগত বাউলরা একদিনের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন।

এদিকে রবিবার (০১ মার্চ) দুপুর থেকে দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে জড়ো হতে শুরু করেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়িতে।

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যার পর থেকেই ভক্ত সাধুদের নিয়মেই চলবে তাদের সাধুসঙ্গ। রীতি অনুসারে সন্ধ্যা এবং রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে এবং মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে পূর্ন্যসেবার মধ্যদিয়ে বাউলরা তাদের আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে নিশ্চিত করেন লালন মাজারের ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান রিপন।

তিনি জানান, এবার তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- রাতে বাল্যসেবা, ভোরে রাখাল সেবা এবং দুপুরে পুন্যসেবা। এর মাধ্যমেই সাধু-গুরুর ভক্তি ও ভাবের আদান প্রদান সারবেন।

মাজারে আগত ভক্ত শাহিদা খাতুন বলেন, ‘প্রতি বছর তিনদিন ধরে যে ক্ষুদা নিবারন হতো সেটা একদিনেই সারতে গেলে কিছু তো কমতি থাকেই। তবুও তিনদিনের পরিবর্তে এবার একদিনের অনুষ্ঠান হলেও সাধুদের নিয়মনীতিতে কোন প্রভাব ফেলবে না। তারা তাদের নিজস্ব নিয়মেই ক্ষুধা মেটাবেন’।

উল্লেখ্য, বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্মরণোৎসব পালন করতেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন। লালন মাজারে থাকা খোদা বক্স ফকির জানান, ‘সোমবার সন্ধ্যায় আমরা গুরু কার্যে বসবো। ভোরে সেহরীর পূর্বেই আমরা বাল্যসেবার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শেষ করবো। তবে যদি কেউ দুপুরে থাকে তাহলে তারা নিজেদের কাফেলায় নিজেদের উদ্যোগে পূণ্যসেবা নিবে। তবে আমরা সকালেই সবাইকে বিদায় দিয়ে দেবো’।

তিনি বলেন, ‘পৃথিবীর সকল ধর্মের মানুষের মাঝে সত্যের বানী প্রচারের মাধ্যমে আমরা আমাদের মানবতার ধর্ম প্রচার করি। এজন্য কারো ধর্মের মানুষ কষ্ট পাক এটা আমরা চাই না।’

লালন অ্যাকাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির পক্ষ্য থেকে একদিনের লালন স্মরণোৎসব উদযাপন করা হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আখড়াবাড়িতে আগত ভক্ত অনুসারীরা যাতে নিরাপদ ও নিরাপত্তা নিয়ে তাদের আচার অনুষ্ঠান পালন করতে পারেন সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন আইন শৃংখলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category