মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে পৃথক
অভিযানে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগরীর
চন্দ্রিমা, কাটাখালী ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ নাহিদ (২৫), সে নগরীর চন্দ্রিমা
থানার মেহেরচন্ডী মধ্যপাড়া (দায়রাপাকের মোড়) এলাকার মোঃ
নিজাম উদ্দিনের ছেলে, মোঃ রয়েল আলী (৩২), সে নগরীর কাটাখালী
থানার বেলঘরিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ও মোঃ
হৃদয় হোসেন (২৫), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম
পশ্চিমপাড়া (রেল লাইনের ধার) এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতভর তিন থানার পৃথক অভিযানে তিনজন
মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ
থেকে ৮০ গ্রাম গাঁজা এবং ১৫ বোতল এসকাফ সিরাপ জব্দ করা
হয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে
তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#