• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে চারজন মাদক
কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) নগরীতে রাতভর বেলপুকুর, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা
ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০
গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রবিউল আলম (৩৬), সে নগরীর
বেলপুকুর থানার বেলপুকুর মধ্যপাড়া এলাকার মৃত ওসমান গনির
ছেলে, মোঃ আল আমিন (৩৮), সে রাজপাড়া থানার আলীগঞ্জ
বাথানপাড়া এলাকার মোঃ নরুল ইসলামের ছেলে, মোঃ রবিন (৩৮),
সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীরসাহেবপাড়া (চারখুটার
মোড়) এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে ও মোঃ মাসুম (৩৪), সে
নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরের চক গ্রামের মোঃ
সিদ্দিক ওরফে ইসমাইলের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-
পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাতে নগরীর চার থানা পুলিশের অভিযানে ৩৭
পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা-সহ চারজন মাদক
কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক
থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category