• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার শিক্ষার্থীর আবেদন, ৮২ হাজার খাতা পুনর্মূল্যায়ন

দিনকাল বিডি / ২৩৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী তাদের ৮২ হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম এই বিশাল সংখ্যক আবেদনের তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের চেয়ারম্যান বলেন, “গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারেরও বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি।”
ফল প্রকাশের পর এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর আবেদন বোর্ড এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
ফলাফলের সার্বিক চিত্র
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, ফলাফলের এই সামগ্রিক খারাপ চিত্রের কারণেই পুনঃনিরীক্ষণের আবেদন এত বেড়েছে।
এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি, যা ফলাফলের নিম্নগামী প্রবণতার একটি উদ্বেগজনক দিক। পুনঃনিরীক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পরিবর্তন হবে—এই আশায় আবেদন করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category