• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লাঞ্ছিতের ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত, উত্তেজনা চরমে

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর অলীউল আলম ও সচিব অধ্যাপক হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষা বোর্ডের চরম উত্তেজনক বিরাজ করে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়মসহ কয়েকটি অভিযোগে উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রেক্ষিতে সোমবার দুপুরে বোর্ডের দুই কর্মকর্তা শিক্ষাবোর্ড ভবনে স্থানীয় সন্ত্রাসী নিয়ে তঁার উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে।

অলীউল আলম আরও জানান, সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাবরক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে তার কক্ষে এবং পরে সচিবের কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদে প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দুই কর্মকর্তাসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আশরাফুল আলম। তিনি জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর অলীউল আলম ও সচিব অধ্যাপক হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় একটি এজাহার দিয়েছেন। এ ব্যপারে যাছাই বাছাই করে মামলা হবে বলেও জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category