নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেলপুকুর থানার ভোড়–য়া পাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন বেলপুকুর থানার ওসি রুহুল আমিন।
জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়–য়াপাড়া এলাকায় ব্রিজের নিচে শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রæত বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। আরএমপি বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ভোড়–য়াপাড়া এলাকায় ব্রিজের নিচে অজ্ঞাত যুুবকের একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।