• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
উদযাপন উপলক্ষে রাজশাহীতে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ মিনার চত্বরে
এই পথসভার আয়োজন করা হয়।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা
নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক
আফিয়া আখতার। পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে আগামী ১০ ডিসেম্বর
পর্যন্ত চলবে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আজকের অনুষ্ঠানে
উপস্থিত অনেক নারী কমবেশি নির্যাতনের শিকার হয়েছেন। আমরা কেন
নির্যাতিত হচ্ছি, সেই কারণগুলো বুঝতে হবে। কারণ চিহ্নিত করতে পারলে
নির্যাতন নির্মূল করা সহজ হবে,
তিনি আরও বলেন, আমরা চাই না আমাদের কোনো বোন, মা, স্ত্রী কিংবা
ভাই নির্যাতনের শিকার হোক। আমাদের সবার শ্লোগান হওয়া উচিত,
আমরা নির্যাতনের বিপক্ষে, আর যারা নির্যাতিত হয়েছেন তাদের পাশে।
পথসভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন
সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং
গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category