• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

রাজশাহীতে ইট ভাটায় কয়লার পরিবর্তে পুড়ছে কাঠ

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার পশ্চিমভাগ অনুমোদন বিহীন এমআরএফ ইটের ভাটায় কয়লার পরিবর্তে কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইটের ভাটায় গিয়ে দেখা গেছে ভাটার বিভিন্ন স্থানে কাঠের পালা দেওয়া রয়েছে। আর একটি ট্রাকটর থেকে কাঠের খড়ি নামানো হচ্ছে।
তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বন সম্পদ নষ্ট করে কাঠের খড়ি আনা হয় ইটের ভাটাতে বলে অভিযোগ রয়েছে। নাকের ডগায় কাঠের খড়ি দিয়ে ইট পোড়ানো হলেও অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পশ্চিমভাগ এলাকায় অবস্থিত এমআরএফ ইটের ভাটা। সেই ইটের ভাটার মালিক জের মোহাম্মদ।
তিনি র্দীঘ দিন থেকে ইটের ব্যবসা করে আসছে। কিন্তু তার ইটের ভাটা পরিচালন করার জন্য কোন লাইনেন্স নাই। চলতি বছরের কয়লার দাম বেশি হওয়ায় বিভিন্ন স্থান থেকে বনজ সম্পদ ধ্বংস করে কাঠের খড়ি ক্রয় করে ইটের ভাটা পরিচালনা করছেন। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।
এমআরএফ ভাটার ম্যানেজার আলাউদ্দিন জানান, খড়ি পুড়ানোর বিষয়টি সরকারের পক্ষ থেকে ইনডাইরেক্ট অনুমতি রয়েছে। দেশ যে ভাবে চলছে, সে ভাবেই চলবে। কয়লার দাম বেশি তাই খড়ি দিয়ে ইট পোড়ানে হবে।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category