• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে ‘ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে “ডেঙ্গু প্রতিকার ও প্রতিরোধে করণীয়: প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) মহানগরীর মতিহার থানার ডাসমারী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরেশন (২৯ নং) ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহের হোসেন সুজার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং সৈয়দ আহমেদ আলী সরকার স্মৃতি সংঘ (এসএএস) এর প্রধান উপদেষ্টা ড. মো: শাহীদুর রহমান চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও রাজশাহী সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদোসী বেগম।

এসময় মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন দিক উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্রী-সুমাইয়া জেসমিন অরিন।

উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের ডেঙ্গুর বর্তমান অবস্থা ও পরিসংখ্যান, ডেঙ্গুর লক্ষণ, কারণ, চিকিৎসা পদ্ধতি, ডেঙ্গুর প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে আলোকপাত করেন। এসময় অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরী বলেন, রাজশাহীর উষ্ণ আবহাওয়াকে ডেঙ্গু বিস্তারে প্রতিক‚ল হিসেবে বিবেচনা করলেও সবকিছু ছাপিয়ে ডেঙ্গু এখন এই নগরীর উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। একইসাথে ক্রমেই ছড়িয়ে পড়ছে এর ব্যাপকতা। তবে ডেঙ্গু প্রতিরোধের মূলমন্ত্র হলো এডিস মশার বিস্তার রোধ করা। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার বংশবিস্তারের স্থান নির্মূলে নগরীর সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারে। এছাড়াও ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষ্যে তার সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category