• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে প্রতিবন্ধী নারীদের সমঅধিকার নিয়ে দিনব্যাপী কর্মশালা

দিনকাল বিডি ২৪ / ২৭ Time View
প্রকাশঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে প্রতিবন্ধী নারীদের অধিকার ও সমতা প্রতিষ্ঠা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের আয়োজনে এবং সাইটসেভার্স ও ‘সমতার বাংলাদেশ’ ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারেরই সদস্য। সমাজের অন্য সবার মতো তাঁদেরও সব ক্ষেত্রে ন্যায্য অধিকার রয়েছে। তাঁদের অধিকার নিশ্চিত ও সুপ্রতিষ্ঠিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যেই রাজশাহী সিটি করপোরেশন কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নের ক্ষেত্রেও আমরা তাঁদের পাশে থাকতে চাই।

প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদা আক্তার। বক্তব্য দেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃআসাদুজ্জামান চৌধুরী রাসেল।

কর্মশালায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সদস্য মারুফা ইয়াসমিন মনিকা।

কর্মশালায় রাজশাহীর বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা অংশ নেন। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে প্রতিবন্ধী নারীদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category