• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট,
মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো.
আনারুল ভান্ডারী।
রবিবার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত
এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত
আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন,
তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার
বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক
ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে
হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার
উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তাদের চিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই
রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে
অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো
হয়।
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার
সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি,
জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের
বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি
জানান তিনি।
এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে
অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার
আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ
যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে
সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত
শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া
যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ
সম্ভব হয়নি।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি),
মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের
গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে সে আত্মগোপনে
থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা সহযোগীতা
করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়। তাই স্থানীয়দের সহযোগীতা
কামনা করেন ওসি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category