• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে
বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে ছাড়পত্রবিহীন ও
মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে দুই
প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং
ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় কার্যালয়ের
উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা
হয়।
অভিযানকালে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান,
লিপস্টিক, নেইলপালিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস
পণ্য বিক্রয় ও বিতরণের দায়ে নিউমার্কেট এলাকার সুমন এন্ড
ব্রাদার্সকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার
টাকা জরিমানা করা হয়।
এছাড়া থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট নামের
প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণের
প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার
ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ
আদালত পরিচালিত হয়। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইংয়ের
কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা
উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে
বিএসটিআই সূত্রে জানা গেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category