• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

দিনকাল বিডি ২৪ / ৪১ Time View
প্রকাশঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাটাখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খিদিরপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর করা রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category