• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর নগরীর কাটাখালী
থানা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫০ বোতল ভারতীয়
এসকাফ সিরাপ ও ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী
ব্যাটালিয়ন (১ বিজিবি)।
সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব মাদকদ্রব্য জব্দ করা
হয়।
বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির
একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী
থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির
উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে
ব্যাগের ভেতর থেকে ৫০বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল
কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫
বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করে।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী
থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান

রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়
বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category