• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আগামী ৫ জুলাই (বুধবার) সারাদেশের সঙ্গে রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা
প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা
হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, কর্মসূচির অংশ হিসেবে সকাল
৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই
স্মৃতিস্তম্ভে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই
শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং
দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সুবিধাজনক সময়ে রাজশাহী সিটি করপোরেশন ও জেলার
সব পৌরসভায় আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন
করা হবে। মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই
স্মৃতিস্তম্ভে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থাও করা হবে।
দিবসটি উপলক্ষে জেলার সব মসজিদে জুলাই শহিদদের বিদেহী
আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের
উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত
অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ
প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু
পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু
বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের
আয়োজন করা হবে।
পাশাপাশি মহানগরীর প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ ও
গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান
দিয়ে সজ্জিত করা হবে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে রচনা,
আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি জুলাই
গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন
করা হবে।

জেলা প্রশাসন দিবসটির সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে
সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের
আহ্বান জানিয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category