• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দ্বন্দে হাসুয়ার কোপে দুই ভাই নিহত

দিনকাল বিডি / ৩১০ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মাসুদ রানা রব্বাণী রাজশাহী: রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দ্বন্দে আপন দুই চাচাতো ভাই খুন হয়েছেন।
নিহতরা হলেন- দেদার আলীর ছেলে আজিজ আলী (৫০) ও জেকের আলীর ছেলে আকরাম আলী (৫৫)। তারা দুজনেই উপজেলার ভায়াল²ীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চারঘাট উপজেলার ভায়াল²ীপুর ইউনিয়নের ল²ীপুর বিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ ও আকরাম আপন দুই চাচাতো ভাই। তাদের মধ্যে পারিবারিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দ্বন্দ্র চলছিল। আকরাম সেই এক একর জমি দখলে রেখে গম বুনেছিলেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গমের জমিতে সার দিতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে এসে সার দিতে বাধা দেন। এ সময় আকরামও তার লোকজনকে খবর দেন। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এ সময় দুই পক্ষের হাসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় দুই পক্ষের আরও ছয়জন আহত হয়েছেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. তমালিকা সরকার বলেন, নিহত আজিজ ও আকরাম নামের দুই ভাইয়ের শরীরে একাধিক স্থানে গুরুতর ক্ষত রয়েছে। হাসপাতালে তাঁদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জমি নিয়ে দ্বন্দে আপন দুই চাচাতো ভাই খুন হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার নিহদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যপারে পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category