• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

‎রাণীনগর প্রেসক্লাবের নতুন সভাপতি হারুন-সম্পাদক সাহাজুল

দিনকাল বিডি ২৪ / ৩১৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের আগামী ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ মো: হারুনূর রশিদকে সভাপতি এবং সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব ভবনে এই কমিটি ঘোষনা করেন বর্তমান প্রেসক্লাব সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন।
‎এদিন সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর পর বিকেলে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ২০২৫-২৬সালের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে দৈনিক সংগ্রাম ও সাত মাথা পত্রিকার রাণীনগর প্রতিনিধি অধ্যক্ষ মো: হারুনূর রশিদকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার রাণীনগর প্রতিনিধি সাহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কাজী আনিছুর রহমান ও মামুনুর রশিদ,যুগ্ন সাধারণ সম্পাদক পদে এ বাশার চঞ্চল ও জুনায়েদ রহমান চন্দন,অর্থ সম্পাদক হারুনূর রশিদ, দপ্তর সম্পাদক আফজাল হোসেন,প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো: ওহেদুল ইসলাম মিলন,শাহরুখ হোসেন আহাদ,এসএম সাইফুল ইসলাম ও সাইফুল ইসলাম শাহীনকে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category