• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব ঘরের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার সিরাজুল ইসলামের জন্মভূমি ভান্ডারা গ্রামে তার নিজস্ব জায়গা থেকে দেয়া তিন শতক জায়গার উপর আনুষ্ঠানিকভাবে এই ক্লাব ঘরের উদ্বোধন করা হয়। এলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব ঘরের উদ্বোধন করেন কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আব্দুল খালেক। এসময় অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল,সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন,ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক জাহিদ নেওয়াজ,যুগ্ন আহŸায়ক ও রাণীনগর উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন,কৃষক দলের নেতা আলমগীর হোসেন,কালীগ্রাম ইউনিয়ন ভিডিপি কমান্ডার নেফার উদ্দীন ও দলনেত্রী হোসনে আরা বানুসহ ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category