• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে বোরো ধান-চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন রাজশাহীতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমেÑভূমিমন্ত্রী ফিলিং স্টেশন কারসাজিতে রাজশাহীতে তেল সংকট, বাড়ছে ভোগান্তি তেলের অজুহাতে বাড়তি ভাড়া, রাজশাহীতে যাত্রীদের ক্ষোভ নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১৫ পার্বতীপুরে এক প্রভাবশালী চক্রের কীর্তি নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১৯,৬০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ আটক রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড় রাণীনগরের পাখী পল্লীর খালের কালো জলের দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা

রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে সন্ত্রাসী হামলায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রেজাউল ইসলামকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের আরও দুই ব্যক্তি আহত হন।
​গ্রামবাসী আহতদের উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে রেজাউলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এই সন্ত্রাসী হামলার ঘটনাটি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জেলা যুবদল। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়-উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​এ ঘটনায় শুক্রবার ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রায়হান ইসলাম (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category