• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাণীনগরে ভূমি মেলা উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী
ভূমি মেলার উদ্বোধনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত
ভূমি উন্নয়ন কর প্রদান করি-নিজের জমি সুরক্ষিত রাখি, এই
প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা
ভূমি অফিস এই মেলার উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি
বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে ভূমি মেলার উদ্বোধন করা হয়।
এর পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপজেলা সমবায়
কর্মকর্তা জাফরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল
হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল
ইসলাম,জামায়াত নেতা মোস্তফা ইবনে আব্বাস ও রাণীনগর প্রেস
ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
আয়োজকরা জানান, রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত এই তিন
দিনব্যাপী ভূমি মেলা চলবে। আগামী ২৭মে মেলার সমাপ্তি হবে। এই মেলা
উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো
হয়েছে। উপজেলার সেবাপ্রত্যাশীদের ওই স্টলগুলো থেকে ভূমি সক্রান্ত যে
কোন ধরনের সেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category