• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রামপালে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
রামপালের সগুনা গ্রামে আদালতের ১৪৪ ধরার আদেশ অমান্য করে বাস্ত ভিটেবাড়ী দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী অভিযোগ করার পরেও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার সগুনা গ্রামের মৃত প্রদীপ কুমার পালের পুত্র সজীব কুমার পাল পৈতৃক সূত্রে ০.১৭ শতাংশ জমির মধ্যে ০.৮৫০ শতাংশ বাস্ত জমি প্রাপ্ত হন। যা সগুনা বিআরএস মৌজার ২০৫ খতিয়ানের ১৭০ দাগে অবস্থিত। ওই জমিতে একই গ্রামের দীনরাম পালের পুত্র রাখাল চন্দ্র পাল ও কিশোর কুমার পালের স্ত্রী শিল্পী রানী পাল দখল করে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত থেকে গত ইং ৯ জুলাই রামপাল থানা পুলিশকে ১৪৪ ধারা বলবতের নির্দেশ দিলে পুলিশ তফসিল সম্পত্তির সম্পত্তির উপর নোটিশ করেন। সেই নোটিশ উপেক্ষা করে রাখাল পাল গংয়েরা ঘর নির্মাণ করছে। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তারা তফসিল সম্পত্তি জোর দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে। এমনকি তারা খুন, জখম ও মামলা করে জেলের ঘানি টানাবে বলে হুমকি দিচ্ছে। এতে ভুক্তভোগী প্রদীপ পাল ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন। তারা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category