• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাসিকের সিফরসি সিটি কর্পোরেশন গভর্ন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন (সিফরসি) সিটি কর্পোরেশন গভর্ন্যান্স উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন কমিটির ১ম সভা (অর্থবছর ২০২৪-২৫) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় রাসিকের সচিব এর দপ্তর কক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৪-২০২৫ অর্থবছর গভর্ন্যান্স কৌশলপত্র ভিত্তিক কর্মপরিকল্পনা রিভিউ করা, সিটি লেবেল কো-অর্ডিনেশন কমিটি ও ওয়ার্ড লেবেল কোÑঅর্ডিনেশন কমিটি পুর্নগঠন সর্ম্পকে আলোচনা, ২০২৪-২০২৫ অর্থবছর প্রশিক্ষণ বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনের গুনগত মান বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেন, জাইকা সিফরসি প্রজেক্টের টিম লিডার MS. Noako Anzai , সিফরসি প্রজেক্টের সিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট মনি মালা রয়, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব খোকন, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান, উপ সচিব (ভারপ্রাপ্ত) তৈমুর হোসেন, সহকারী প্রোগ্রামার রেজাওয়ানুল হুদা, সহকারী সচিব (চলতি দায়িত্ব) শমসের আলী, জনসংযোগ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category