নাটোর প্রতিনিধি
লালপুরের উপজেলা সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সর্ম্পকে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্টিত হয়। আজ ৩১শে অক্টোবর ( সোমবার) সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে মূল বক্তব্য প্রদান করেন লালপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহক আলী। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সর্ম্পকে জনগণকে অবহিত করতে হবে, যখন সকলেই এই আইন বিষয়ে জানবে তখন ভোক্তাগণ তার অধিকারের সুফল ভোগ করবে এবং ব্যবসায়ীরাও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন (মনি), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবণী সুলতানাসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা হয়। সমাপনী বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা সকলকে ভোক্তা আইন মেনে চলার পরামর্শ দিয়ে সেমিনারের সমাপ্ত করেন।