স্টাফ রিপোটারঃ
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওনা ইউনিয়নের সিংদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার এর সঞ্চালনায় সভাপতি মিনহাজ উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলেম উদ্দীন মৃধা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#####