• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে শাস্তি প্রদান

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত মঙ্গলবার (২৫ মার্চ) রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চারজন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছেন সংশ্লিষ্ট কতর্ৃপক্ষ। 

তারা হলেন, মোঃ শিবলী নোমানী ইসলাম নিলয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার, এম ফারারুজ্জামান বাঁধন, আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য, নূর-ই-আলম সিদ্দিকী, ব্যবসায় প্রশাসনকে এক সেমিস্টারের জন্য এবং রিজওয়ান তানভীর মীম, ব্যবসায় প্রশাসনকে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ হওয়ায় তার সার্টিফিকেট ছয় মাসের জন্য অকার্যকর রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় তাদের শাস্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতিবাদ সভা করার জন্য বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের আসতে বললেও কেউ সাড়া না দেওয়ায় প্রতিবাদ সভাটি স্থগিত করা হয় । এ বিষয়ে মেট্রো শাখা এনএসআই রাজশাহী কর্তৃক গোপন নজরদারি অব্যাহত রয়েছে।

জানা গেছে, গত (২৮ নভেম্বর ২০২৪) ব্যবসায় প্রশাসন বিভাগের একটি অনুষ্ঠানে মো. শিবলী নোমানী ইসলাম নিলয় অংশগ্রহণ করেন। এই সময় অভ্যন্তরীণ একটি বিষয়ে অহেতুক সম্পৃক্ত হয়ে ওই বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি-ধামকি এবং চড়-থাপ্পড় দেন বলে অভিযোগ পাওয়া যায়। 

তার প্রেক্ষিতে ওই বছরের ১ ডিসেম্বর নিলয় তার অনুসারীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র-সহ ওই শিক্ষার্থীকে আক্রমণ করে মারাত্মক জখম করেন। এতে ওই শিক্ষার্থীর চোয়ালের হাড় ভেঙে যায় এবং মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ফেটে রক্তাক্ত জখম হয়। পরে আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি নিতে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বাবাকে জিম্মি করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও মো. শিবলী নোমানী ইসলাম নিলয়ের বিরুদ্ধে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে ফেসবুকে ঔদ্ধত্যপূর্ণ ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনায় প্রক্টরকে ফেসবুকে হুমকিমূলক স্ট্যাটাস, চলতি বছরের ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছাড়াই সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে দাবি-দাওয়া চাওয়া, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক দলের ফরম নিতে বাধ্য করা-সহ আরো বেশকিছু অভিযোগ আনা হয়েছে সিন্ডিকেটে। এসব কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। শাস্তি প্রাপ্ত বাকি তিনজন ছাত্র তার উক্ত কাজগুলোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার সম্পৃক্ত পাওয়ায় তাদেরকেও উপরোক্ত শাস্তি প্রদান করা হয় ।

উল্লেখ্য, মো. শিবলী নোমানী ইসলাম নিলয় পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমান রাজশাহী মহানগরীর বিভিন্ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে চলাচল করেন বলে জানা গেছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category