• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক/বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকালে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক। এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, পৌর বিএনপির সদস্য সচিব এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আলবেরুনী, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ফুটবলপ্রেমি লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে ট্রাইবেকারে ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও বালক পর্যায়ে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category