• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি বেগম (২৭)কে হত্যার অভিযোগে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে জনি একি গ্রামের রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতি বেগমকে পিটিয়ে মারাক্তক ভাবে আহত করে। এই অবস্থায় আহত জ্যোতি বেগম শনিবার (১১জানুয়ারি) সকাল ১১টার দিকে মারা যায়।

খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেইসাথে ঘাতক বড় ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করার পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category