• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে হাঁস মুরগী বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নের জন্য হাঁস মুরগী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১ শত ৪৮ জন উপকারভোগির মাঝে ২০টি করে হাঁস ও ২০টি করে মুরগী বিতরণ করা হয়। ইতিপূর্বে এই সকল উপকারভোগিদের মাঝে হাঁস মুরগী লালন পালনের জন্য ঘর বিতরণ করা হয়েছে। এছাড়া, আরও ৯ কেজি করে হাঁস মুরগীর খাবার বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও মাঠ সহকারি রাজিব জেংচাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category