• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে বালুরর চর হাইস্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে খন্দকার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খন্দকার আনোয়ার জাহিদ আকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মনিষা আহমেদ, খন্দকার ফাউন্ডেশনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন খন্দকার মাশরুরোল হক সাজিদ, উপজেলা বিএনপির সদস্য খন্দকার রোকনুজ্জামান উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম-সচিব আবু রায়হান আল বেরুনী, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালুরচর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ ফ্রী মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category