• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাংসদ লিটনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৯২ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দুর্রবৃত্তদের গুলিতে সাংসদ লিটন গুরুত্বর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ষষ্ঠ মৃত্যু বাষির্কী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়া গ্রামে সাংসদ লিটনের কবরে পুস্পমাল্য অর্পণ করেন পরিবারের সদস্যরা ও উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ। শনিবার দুপুরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রয়াত সাংসদ লিটনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংসদ লিটনের বড় বোন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, সাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, সাদিক সাদনান রাতিন, দপ্তর সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম বকুল, পৌর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, যুব মহিলালীগের সভাপতি আল্পনা গোস্বামী, শ্রমিকলীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া, সুমন মিয়া প্রমূখ।
উপজেলা আ’লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।

সাংসদের মৃত্যুর ঘটনা নিয়ে তার বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ হতে ৬ জনকে আসামি করে থানায় মামলা করে। জেলা দায়রা ও জজ আদালত ২০১৯ সালের ২৮ নভেম্বর এমপি লিটন হত্যাকান্ডে জড়িত সাত আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলো- জাপা’র সাবেক সাংসদ আব্দুল কাদের খান ও তার পিএস শামছুজ্জোহা, হান্নান, মেহেদী, শাহীন, রানা ও চন্দন কুমার রায়। কিন্তু এখন পর্যন্ত আদেশ কার্যকর করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category