• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহার ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগে মানববন্ধন

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানার নানা অনিয়মের অভিযোগে জনতা মানববন্ধন কর্মসুচী পালন ইউএনও-এর নিকট মৌখিক অভিযোগ করেছে।

গত ২৯ অক্টোবর শনিবার বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কর্মসৃজন কর্মসুচীর শ্রমিকসহ দুই শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসুচীতে অংশ গ্রহন করেন।

সান্তাহার ইউনিয়নে বাসিন্দা এই মানববন্ধ কর্মসুচীতে অংশ গ্রহন করা ইউপি সদস্য নাজিম উদ্দিন, রফিকুল ইসলাম,,ছাতনী গ্রামের খোতেজা বেগম, ছামছুন্নাহার. মোমেনা আক্তারসহ অনেকেই অভিযোগ করে বলেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিকট লোক দিয়ে টাকার বিনিময়ে ভিজিডি চালের কার্ড দেয়া, খাদ্যবান্ধব চাল (১০টাকা কেজি) কার্ড, বয়স্ত ভাতা দেয়ার নামে টাকা আদায়, জন্মনিবন্ধন সংশোধন করার অতিরিক্ত ফ্রি নেয়া হচ্ছে।

এমনকি ইউপিতে কোন কাজে আসলে নানা ভাবে হযরানি করা হয়। তার এই সব অনিয়মের প্রতিবাদ করলে তাকে সরকার প্রদত্ত কোন সুযোগ সুবিধা দেয়া হয়না। যার কারনে ওই ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠি অবহেলিত রয়েছে। ভুক্তভোগিরা জানায়, সন্তাহার ইউপি চেয়ারম্যন ও তার কথিত লোকজনের অত্যাচারে টাকা ছাড়া ইউপিতে কোন সুযোগ সুবিধা মিলেনা।

মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারকে ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানার নানা অনিয়মের মৌখিক অভিযোগ করেন। সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানা মোবাইল ফোনে বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভিত্তিহিন ও ষড়যন্ত্র মুলক। এই ইউনিয়নবাসিকে কোন হয়রানি কিংবা অনিয়ম করার প্রশ্নই উঠেনা। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বলেন, তাদের মৌখিক অভিযোগ শুনেছি। চেয়ারম্যানের অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category