• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১ কেজি ২শ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল নওগাঁ জেলার সদর উপজেলার চকবারিয়া মহল্লার বাবুল সরদারের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, শুক্রবার সকালে চাঁদনী ট্রাভেলস নামে একটি বাসে নারায়ণগঞ্জ থেকে নওগাঁয় মাদক পাচারের উদ্দেশ্যে যাত্রীবেশে যাচ্ছিল ধৃত রাসেল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় বাসটি পৌঁছলে তল্লাশী করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category