• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দিরে দামোদর উৎসব ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে মন্দিরের আয়োজনে গত শনিবার রাত ৮টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রধান অতিথি হিসাবে দামোদর উৎসব ও ঘি-কর্পূরের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
রেলওয়ে মন্দির কমিটির সভাপতি শুভাশীষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়, যুগ্ম সম্পাদক সমর দাস, বগুড়া সদর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ রায়, জেলা পুজা উদযাপন কমিটির নেতা অশোক সাহা, রনজিত ঘোষ, সান্তাহার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আব্দুল কাদের জিলানী, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সম্পাদক উত্তম কুমার ঘোষ, রেলওয়ে মন্দির কমিটির নেতা সজল ঘোষ, পৌর কাউন্সিলর আলাউদ্দিন প্রমুখ। অপরদিকে উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে দামোদর উৎসব-প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category