• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাপাহার হতে পত্নীতলায় নিয়ে যাওয়ার পথে ৫৯বস্তা রাসায়নিক সার আটক

দিনকাল বিডি / ২৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: কৃষি কাজে ব্যবহৃত ৫৯ বস্তা রাসায়নিক সার নওগাঁর সাপাহার হতে ক্রয় করে পাশর্^বর্তী পত্নীতলা উপজেলায় নিয়ে যাওয়ার সময় সাপাহার কৃষি অফিসের লোকজন আটক করে স্থানীয় থানায় জমা দিয়েছে।
জানা গেছে শনিবার বেলা ২টার দিকে পত্নীতলা উপজেলার জৈনক কৃষক তার ফসলের জমিতে প্রয়োগ করার জন্য সাপাহার সাগর ট্রেডার্স, খেয়া ট্রেডাস ও গোলাম রাব্বানী ট্রেডার্স হতে ২১বস্তা ইউরিয়া সার, ১০বস্তা ডিএপি সার ও ২৮বস্তা এমওপি সার ক্রয় করে পত্নীতলার উদ্দেশ্যে রওয়ানা দেন। ইতোমধ্যে সাপাহার উপজেলা হতে অন্য উপজেলায় সার নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সাপাহার উপজেলা কৃষি অফিসের লোকজন রাস্তায় গোডাউন পাড়া মোড় এলাকা হতে সারগুলি আটক করেন।
এবিষয়ে সাপাহার কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলার ল্যান্ড বা ভুমির পরিমাপ অনুযায়ী সার বরাদ্দ হয়ে থাকে। কাজেই এক উপজেলার সার অন্য উপজেলায় চলে গেলে ওই উপজেলায় সারের সংকট দেখা দিতে পারে এ জন্য সাপাহার হতে অন্য উপজেলায় যাওয়ার পথে সারগুলি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category