• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সাপাহারে জবই বিলের মৎস্যজীবীদের সাথে অতিরিক্ত সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের উপকারভোগী মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার বেলা ১১টায় বিল পাড়ের পাহাড়ীপুকুর শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিল এলাকার মৎস্যজীবীদের ভাগ্যোন্নয়নে বিলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়।
অনুষ্ঠানে তিনি জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও যথাসাধ্য বাস্তবায়নের আস্বাস প্রদান করেন। সাপাহার উপজেলা মৎস্য বিভাগের আয়োজন ও নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন, যুগ্ম সচিব সাইফুর রহমান, পরিচালক বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ শেরেবাংলা নগর ঢাকা, মো: সাহেদ আলী পরিচালক বাজেট ও অর্থ ইউং মৎস্য অধিপ্তর ঢাকা, জেলা মৎস্যকর্মকর্তা মো: ফেরদাউস আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শামীম রেজা, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত নওগাঁ-১আসনের এমপি পদ প্রার্থী ও সাপাহার আলহেলাল ইসলামীএকাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু চৌধুরী, সাংগঠনি সম্পাদক আব্দুল্লাহ আনছারী,জবই বিলের মৎস্যজীবী মো: আব্দুন নুর প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় কৃষি ও পানি সম্পদ পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশনের উপসচিব সৈয়দ জাহিদুল আনাম, উপজেলার দিঘীর হাট কলেজের সহযোগী অধ্যাপক মো: মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার সহ বিলের উপকারভোগী সকল মৎস্যজীবীগন ও সুধীজন সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category