• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহারে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ‘জেন্ডার ইকুয়াটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা)র’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩জুন) বিকেল সাড়ে ৪টায় বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএসডিও সাপাহার উপজেলায় যে কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছে তা খুবই সমসাময়িক। জলবায়ুর অভিঘাত মোকাবিলায় প্রান্তিক মানুষকে সক্ষম করে তোলাই হবে আমাদের বড় কাজ। যে কাজটি বিএসডিও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। বিএসডিও’র এই প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য বিএসডিও বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশন, ডাসকো ফাউন্ডেশন, জাগো নারী ও এনএসএস এর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার ৩টি উপজেলার ১৮টি ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় মাণ্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গেটকা প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করা হয়।
এসময় বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী ও প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমান জানান-সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থী ও উপকার ভোগি, যুব প্রতিনিধিসহ ৪০জন অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাদেকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম,সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন,সাধারণ সম্পাদক বাবুল আকতার,নির্বাহী সদস্য প্রদীপ সাহা, সাংবাদিক নাসির হায়দার তোফায়েল আহম্মেদ, বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী, মানুয়েল টুডু, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট শাকিল খান, মেরিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category