• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমিসেবা সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র্ভাচ্যুয়ারী উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার। ভূমিসেবা সপ্তাহ পালন অনুষ্ঠানে ভূমি অধিকার, ভূমি মালিক, খাজনা খারিজ দলিল দস্তাবেজ সহ বিভিন্ন প্রকার আইনের ব্যাখ্যা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন বিস্তারিত বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ভূমিসেবা সপ্তাহ পালনের উপর বিশেষ বক্তব্য প্রদান করেন।

এর পর মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক “ক” শ্রেণীর ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক “প্রেস ব্রিফিং” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধান গণ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীগন সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category