• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহারে মাদকাসক্ত ও অর্থ আত্মসাৎকারীর বিরুদ্ধে মানববন্ধন

দিনকাল বিডি / ২৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: “মাদককে না বলি” প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে নওগারঁ সাপাহারে মাদকাসক্ত, প্রতারক ও অর্থ আত্মসাৎকারী কথিত নামধারী সাংবাদিক মনিরুল ইসলামকে সংবাদপত্র,সাংবাদিকতা হতে অবাঞ্চিত ও বহিস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সচেতন সাপাহার বাসীর আয়োজনে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চের সামনে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গোয়ালা ইউনিয়নের ইউপি সদস্য মো: মোস্তাফিজুর জানান-বেশ কিছুদিন ধরে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদকসেবনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, খোঁজ নিয়ে জানাগেল সেই ব্যাক্তি সাপাহারের কথিত নামধারী সাংবাদিক মনিরুল ইসলাম।

“সাংবাদিক হলো জাতীর বিবেক” আর জাতীর বিবেক যদি মাদকাসক্ত হয় তাহলে তো সমাজব্যবস্থা, আমাদের সন্তানরা এবং নতুন প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে, আমরা মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চাই।

আর মাদক যাতে নতুন করে মাথাচারা দিতে না পারে তাই সাপাহারবাসীকে সচেতন করার জন্যই আজকে এই মানববন্ধন।
উক্ত মানববন্ধনে সচেতন মহলের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category