• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মান্দায় বিশেষ দোয়া মাহফিল

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান (মকে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, ১ নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার প্রমুখ।
এ ছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মন্টু মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category