• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ ঘর ভস্মীভূত

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের হাসানুর রহমান হাসু’র ছেলে হারুন অর রশিদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হারুনের স্ত্রী দুপুরে রান্না করার সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া উঠতে দেখা গেলেও মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং একে একে ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচণ্ড তাপের কারণে কাছাকাছি যেতে পারেনি। আগুনের লেলিহান শিখার সামনে সবাই অসহায় হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, ধান-চাল, বাদামসহ মূল্যবান সম্পদ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা সবাই পানি নিয়ে ছুটে আসি। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুই বের করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।’

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ বলেন, ‘আগুনে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুততম সময়ে সাহায্য পৌঁছানোর ব্যবস্থা করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category