• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মমিন মন্ডলের বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে সমিতির অস্থায়ী কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সভাপতি ও কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. খ. ম আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম।

উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির সাধারণ ও বেলকা মসজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আব্দুল মমিন মন্ডল, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন, ছাপড়হাটী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম, উজান তেওড়া

টি ইউ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী মিয়া, বাজার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. আলতাফ হোসেন, ধাপাচিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, ধনিয়ার কুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছালেমা বেগম ও ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ। পরে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মমিন মন্ডলকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন সমিতির সদস্যবৃন্দ। শেষে উপজেলা নিবার্হী অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্ট সমস্যা সমাধান নিয়ে দিকনির্দেশনামুলক পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category