• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

সুন্দরগঞ্জে রহস্যজনক আগুন পুড়ল ঘর ও গরু

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল লখিয়ার পাড়া গ্রামের চকিদার চান্দ মিয়ার গোয়াল ঘর ও একটি গরুসহ দুই লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে। চান্দ মিয়ার দাবি তার দ্বিতীয় স্ত্রী শক্রতামূলকভাবে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় খাওয়া নেয়া সেরে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে প্রতিবেশিদের চিৎকারে চান্দ মিয়া ঘুম জেগে উঠে দেখে তার গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে গোয়াল ঘর ও একটি গরুসহ প্রায় দুই লাখ টাকার সম্পদ পুড়ে যায়।

চান্দ মিয়া জানান, র্দীর্ঘ দিন থেকে তার দ্বিতীয় স্ত্রীর সাথে বিরোধ চলে আসছিল। এক পর্যায় সে চান্দ মিয়ার ঘরবাড়ি পুড়ে দেয়ার হুমকি দেয়। তার দ্বিতীয় স্ত্রী বেশ কয়েক দিন থেকে বাবার বাড়ি পাড়াসাধুয়া গ্রামে অবস্থান করছে।

চান্দ মিয়ার দ্বিতীয় স্ত্রী জানান, সে দীর্ঘদিন হতে তার বাবার বাড়িতে অবস্থান করছে। তার স্বামীর বাড়ি হতে বাবার বাড়ির দুরত্ব প্রায় এক কিলোমিটার। আগুন লাগানোর প্রশ্নই উঠে না।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, আগুন লেগে দেয়ার বিষয়টি সঠিক নয়। কলহের কারণ তার দ্বিতীয় স্ত্রী দীর্ঘদিন হতে বাবার বাড়িতে অবস্থান করছে।

থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, বিষয়টি জেনেছি। তবে এখন পর্যন্ত কোন প্রকার লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category