• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি ও পথসভা

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা উপজেলার পূর্ব বাইপাস মোড় হতে আনন্দ র‌্যালি করে। পরে র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে গিয়ে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিক্ষার্থী শামীম সাদিক, আবু ইয়াছিন, হুমায়ন কবির প্রমূখ। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আনন্দ র‌্যালি করেন।

আনন্দ র‌্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও স্কুলের হাজারও শিক্ষার্থীসহ সাধারণ জনতা অংশগ্রহণ করেন। পরে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে গায়েবি জানাযা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযা পড়ান শিক্ষার্থী হাফেজ নাইমুর রহমান। এখানে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবির ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category