• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ মে, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ১৭ মে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, স্মার্ট বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু’র সঞ্চালনায় র‍্যালি, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল আলম সরকার, আব্দুল হান্নান সরকার, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান আকন্দ শাকিল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল প্রমূখ। আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে র‍্যালি উপজেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।

পরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category