• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় চার পুলিশ হত্যার স্মরণ সভা

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা দিবসের ১১তম বর্ষপুর্তি উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে তদন্ত কেন্দ্র চত্ত্বরে বুধবার পুলিশ পরিদর্শক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, ধ্রুব জ্যোতির্ময় গোপ, পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা মো. মজনু হিরো প্রমূখ। বক্তাগণ অবিলম্বে চার পুলিশ হত্যা মামলার আসামিদের বিচারের জোর দাবি জানান। এর আগে নিহত চার পুলিশ সদস্যের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং সালাম প্রদান করা হয়।

শেষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সাঈদী ভক্তদের নারকীয় তান্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্য নিহত হয়। নিহত চার পুলিশ সদস্য হলেন- তোজাম্মেল হোসেন, বাবলু মিয়া, হয়রত আলী ও খাজা নাজিম উদ্দিন (জিআরপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category