• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সুন্দরবন থেকে ২৬ জেলে আটক, ১৫মণ কাঁকড়া বনে অবমুক্ত

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২৬জন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। পৃথক অভিযানে আটক জেলেদের কাছ থেকে ১৫ মণ কাঁকড়া, চারটি ইঞ্জিনচালিত ট্রলার, চারটি নৌকা, জাল, কাঁকড়া ধরা চাইসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির নীলবাড়িয়া খাল থেকে চারটি নৌকায় থাকা ২৪ ক্যারেট (১৫মণ) জ্যান্ত কাঁকড়াসহ ১২ জেলেকে আটক করা হয়। এর আগে সকাল ৮টার দিকে আমবাড়িয়া খালে মাছ ধারার সময় চারটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেন বনরক্ষীরা।
পৃথক এই দুটি অভিযান পরিচালনাকারী শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, নিষিদ্ধ এই সময়ে জেলেনামধারী অসাধু ব্যক্তিরা গোপনে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করছিল। অভিযান চালিয়ে পৃথক দুটি স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। জেলেদের নৌকা থেকে ১৫মণ জ্যান্ত কাঁকড়া সুন্দরবেনর নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে আটক ২৬ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসিএফ জানান, ১লা জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরণের সম্পদ আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category