• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে বাগাতিপাড়ায় অর্থ আত্মসাৎ এর অভিযোগ

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় এক প্রাইমারী স্কুল শিক্ষিকার বিরুদ্ধে প্রেমের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২২ অক্টোবর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মেজবাউজ্জামান। তিনি, নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুরের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে ৬ বছর আগে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমা’র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভুক্তভোগীর। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় সে। এসবের তথ্য প্রমাণসহ নাটোরের জেলা প্রশাসক, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মেজবা ।

ভুক্তভোগী মেজবাউজ্জামান জানান, অভিযোগ শতভাগ সত্য, তার একাধিক কথোপকথনসহ অনেক প্রমাণ আছে তার কাছে আছে। এছাড়া সে একটা চরিত্রহীনা ডিভোর্সি মহিলা এটাও তিনি জানতে পেরেছেন বলে জানান। এদিকে অভিযুক্ত রোকসানা পারভিন রুমা বলেন, আমার স্বামীর সাথে ছাড়াছাড়ির পর মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হয়ে ভাই-বোনের সম্পর্ক হয়। সে তার বাবা-মা,বোনকে নিয়েও আমার বাড়িতে আসে। কিন্তু টাকা পয়সা ও প্রেমের সম্পর্কের কথা সঠিক নয় বলেও দাবি করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, রুমার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার বলেন, অভিযোগের সত্যতা পেলে উপজেলা প্রশাসন শিক্ষিকা রোকসানা পারভিন রুমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category