• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

৫০ শতাংশ সরবরাহ কম রাজশাহী কলেরা স্যালাইন বিক্রি হচ্ছে দ্বিগুন দামে

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে কলেরার স্যালাইন সংকট তীব্র আকার ধারণ করেছে। গত বেশকিছুদিন ধরে এমন সঙ্কট তৈরী হয়েছে। দ্বিগুন বা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে এ স্যালাইন। আবার টাকা দিয়েও কখনো কখনো মিলছে না। রাজশাহীর সব ফার্মেসিগুলোতে একই অবস্থা বিরাজ করছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কোম্পানি প্রায় ৫০ শতাংশ সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে কেউ কেউ চাঁপাইনবাবগঞ্জ থেকে স্যালাইন এনে রাজশাহীতে বিক্রি করছেন বাড়তি দামে। রাজশাহীর লক্ষীপুর এলাকার দাদু ফার্সেসি, ওল্ড রাজশাহী ফার্মেসি, শাহিন মেডিক্যাল হোমসহ অন্যান্য ফার্মেসির ব্যবসায়ীরা জানিয়েছেন তারা চাইলেও কম্পানীর লোকজন স্যালাইন সরবরাহ করছে না। ফলে রোগীদের চাহিদা মতো কলেরা স্যালাইন দেওয়া যাচ্ছে না। এদিকে সঙ্কটের সুযোগে ৯০ টাকা দামের স্যালাইন ২০০ -৩০০ টাকা দামে বিক্রি করছে অনেকেই।
আবু খালিদ নামের এক রোগীর স্বজন জানান, তার রোগীর জন্য কলেরা স্যালাইন প্রয়োজন হলে তিনি রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকার কয়েকটা ফার্মেসী ঘুরেও তা পাননি। পরে ৩০০ টাকা দিয়ে একটি স্যালাইন কিনেন তিনি। আরেক রোগী নজরুল ইসলাম বলেন, ‘আমি ৯০ টাকার স্যালাইন কিনেছি ২০০ টাকায়।
জানতে চাইলে লক্ষীপুরের ওল্ড রাজশাহী ফার্মেসীর মালিক মো: ডন বলেন, ‘স্যালাইনের সঙ্কট আছে। তবে আমরা বাড়তি দামে বিক্রি করছি না। অন্যরা কেউ করলে করতে পারে। আমাদের দোকানে বাড়তি দামে স্যালাইন বিক্রির কোনো সুযোগ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category