• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

অটো চার্জার ছিনতাই এবং হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন বিষয়ে পত্নীতলা থানা পুলিশের প্রেস ব্রিফিং

দিনকাল বিডি ২৪ / ৩২৯ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
পত্নীতলায় অটো চার্জার ছিনতাই এবং খুনের ঘটনায় মূল আসামী গ্রেফতার, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন, ছিনতাইকৃত অটো চার্জার উদ্ধার সংক্রান্তে পত্নীতলা থানা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পত্নীতলা থানার হল রুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন বলেন,
গত ১১/০১/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) পিতা-মৃত ছফের আলী সাং-গোবিন্দপুর থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ নিজ বাড়ি থেকে অটো চার্জার নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়। সে মহাদেবপুর থানা এলাকায় বেলা ১১.০০ ঘটিকা পর্যন্ত অটো চার্জার চালায়।

তার পর হতে সে অটো চার্জার নিয়ে কখন, কোথায় গেছে জানা যায়নি। বাদী মোঃ আঃ রাজ্জাক (৩৫) পিতা-মোঃ মোজাম্মেল হক মাতা-মোছাঃ রেজিয়া সুলতানা সাং-লক্ষিপুর নামোপাড়া থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ তার শ্বশুর ভিকটিম আজিজার রহমানকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে মোবাইল ফোনটি বন্ধ পাই।

রাতেই বাদীর শ্বশুর বাড়ির লোকজন সহ আত্মীয় স্বাজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় না। ইং ১২/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় ফেসবুকের মাধ্যমে জানতে পারেন নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার ধারের একটি জমিতে একটি অজ্ঞাত পুরুষ ব্যক্তির মরদেহ পড়ে আছে। অতঃপর বাদী সহ আরো অনেকেই ঘটনাস্থলে এসে বাদীর শ্বশুর ভিকটিম আজিজার রহমানের মরদেহ সনাক্ত করেন।

অজ্ঞাতনামা দুষকৃতিকারী/দুষকৃতিকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ইং ১১/০১/২০২৪ তারিখ বেলা ১১.০০ ঘটিকার পর হতে ইং ১২/০১/২০২৪ তারিখ ভোর ০৬.০০ ঘটিকার পূর্বে যে কোনো সময় বাদীর শ্বশুরকে কৌশলে চেতনা নাশক দ্রব্যাদি সেবন করিয়ে অথবা নেশা জাতীয় দ্রব্যাদি সেবন করিয়ে পানিয়ের সাথে কোনো নেশা জাতীয় অথবা বিষ জাতীয় কোনো কিছু সেবন করিয়ে অথবা অন্য কোন কৌশল অবলম্বন করে হত্যা করতঃ লাশ গোপন করার উদ্দেশ্যে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ০১নং পত্নীতলা ইউনিয়নের পত্নীতলা-সাপাহার গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে পত্নীতলা গ্রামস্থ জনৈক মোঃ মাহবুব আলম চৌধুরী পিতা-মোঃ রেজাউল করিম চৌধুরী এর জমিতে কাঁদা পানিতে উপড় করে ফেলে রাখে। বাদীর শ্বশুর আজিজার রহমানের অটো চার্জারটি পাওয়া যাচ্ছে না।

অটো চার্জারের মূল্য অনুমান ২,৭৫,০০০/-(দুই লক্ষ পচাত্তর হাজার) টাকা। এ ঘটনা সংক্রান্তে মৃতের জামাই মোঃ আঃ রাজ্জাক (৩৫) পিতা-মোঃ মোজাম্মেল হক মাতা মোছাঃ রেজিয়া সুলতানা সাং-লক্ষিপুর নামোপাড়া থানা-মহাদেবপুর জেলা-নওগাঁ বাদী হয়ে অজ্ঞাতনামা দুষকৃতিকারী/দুষকৃতিকারীদের আসামী করে থানায় এজাহার দিলে পত্নীতলা থানার মামলা নং-১৪ তারিখ-১২/০১/২০২৪ইং ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর ঘটনার মূল আসামী গ্রেফতার, ছিনতাইকৃত অটো চার্জার উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর হয়। নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব, মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ নিদের্শনায় পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুঃ আব্দুল মুমিন এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জয়ব্রত পাল এর নেতৃত্ব পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন, পত্নীতলা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্য একটি শক্তিশালি চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। ইং ২০/০১/২০২৩ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় বিস্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুর জেলার পীরগঞ্জ ধানাধীন সাতগাড়া গ্রাম হতে

০১নং আসামি মোঃ হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান ওরফে জীবন (৩৫), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মৃত সুফিয়া বেগম, সাং-হাজরাবাড়ী (ফকিরপাড়া), থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইং ২০/০১/২০২৪ তারিখ সময় রাত্রী ২১.১৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন পীরগাছা বাজারস্থ ০২নং আসামি মোঃ আশারাফুল ইসলাম ওরফে আশরাফ (৩৭), পিতা-মৃত আফছার মোল্লা, মাতা-মৃত আছমা বেগম,

সাং- রামেশ্বরপুর (মাঝপাড়া), থানা-গাবতলী, জেলা- বগুড়াকে তার নিজ মেকানিকের দোকান হতে গ্রেফতার করা হয়। ০২নং আসামিকে গ্রেফতার কালে তার হেফাজত হতে অত্র মামলার ছিনতাইকৃত অটো চার্জার গাড়ী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ০১নং আসামি গ্রেফতার এরানোর লক্ষে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে থাকত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ০১নং আসামি হত্যা কান্ড ও অটো চার্জার গাড়ী ছিনতাইয়ের কথা স্বীকার করে। ০২নং আসামির নিকট হতে অটো চার্জার গাড়ী উদ্ধার করা হয়েছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন আরো বলেন, যেকোনো অপরাধে পত্নীতলা থানা পুলিশ সব সময় তৎপর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category