• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

অন্তর্বতী সরকারের সাফল্যের ধাপ: একের পর এক চালের জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বর্তমান দেশে অন্তবর্তী সরকারের আমদানি করা চালের জাহাজ একের পর এক আসছে চট্টগ্রাম বন্দরে।
রোববার (১২ জানুয়ারি) ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে জেটিতে আসা এ সরকারের আমলে চালের দ্বিতীয় জাহাজ থেকে খালাস শুরু হয়েছে।
দুই-তিন দিনের মধ্যে ভিড়বে মায়ানমার থেকে চাল নিয়ে আসা দুইটি জাহাজ। এর মধ্যে ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজে থাকবে ২২ হাজার টন, অপরটিতে আড়াই হাজার টন।
মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাডা বন্দর থেকে চাল বোঝাই ‘এমবি এসডিআর ইউনিভার্স’ জাহাজটি শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাহাজটি বন্দর জেটিতে আনা হয়।
এর পর নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টা থেকে চাল খালাস শুরু হয়। আশাকরি, ৭-৮ দিনের মধ্যে জাহাজের সব চাল খালাস করা সম্ভব হবে। কয়েক শ’ ট্রাকের সাহায্যে এসব চাল পৌঁছে যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের বিভিন্ন স্টেশনে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের পাশাপাশি মায়ানমার থেকে আমদানি করা ১ লাখ ৫ হাজার টন আতপ চালের মধ্যে প্রথম দুইটি জাহাজ ১৪-১৫ জানুয়ারি বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে।
গত ১১ নভেম্বর প্রথম দফায় ভারত থেকে ‘MV TANAIS DREAM’ জাহাজে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। এটি ছিলো অন্তবর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। জাহাজের চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে চাল খালাস শেষ হয়। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
এ সময় চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category